মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ আবারও ঝুঁকির মুখে পড়েছে। হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় কাতারের এলএনজি সরবরাহ কমে গেছে, যা এশিয়ায় গ্যাসের দাম বাড়িয়েছে এবং শীতের আগে ইউরোপের মজুত নিয়েও উদ্বেগ তৈরি করেছে। এতে বাংলাদেশের মতো দেশগুলোর এলএনজি সংগ্রহ করা কঠিন হতে পারে, যা দেশে উৎপাদন ব্যাহত করছে।
বিশ্বের এলএনজি বাজার বর্তমানে এক অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন। স্বল্প মেয়াদে সরবরাহ সংকট ও মূল্যবৃদ্ধির শঙ্কা থাকলেও, দীর্ঘ মেয়াদে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে নতুন প্রকল্প বাস্তবায়ন হওয়ায় ২০৩০ সালের দিকে অতিরিক্ত সরবরাহ ও দাম কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।





