ইসরায়েলে আসন্ন সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে দেশটিতে অভ্যন্তরীণ অস্থিরতা ও সংঘাতের ঝুঁকি দেখা দিতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। আগস্টে তৈরি এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, আলট্রা-অর্থোডক্স ইহুদিদের বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অব্যাহতি এবং সশস্ত্র সেনাদের বেসামরিক জীবনে ফিরিয়ে নেওয়ার চ্যালেঞ্জ অস্থিরতা বাড়াতে পারে।
অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বসতি স্থাপনকারীদের সহিংসতা, খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ও সামরিক ব্যয় বৃদ্ধিও অস্থিরতা উস্কে দিতে পারে। আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠেয় নির্বাচন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য জটিল হয়ে উঠেছে, কারণ জনমত জরিপ অনুযায়ী কোনো জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে।







