যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানকে তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা ‘অর্থপূর্ণভাবে’ কমাতে হবে। ওয়াশিংটনের দাবি পূরণ এবং সাত মাসের যুদ্ধ অবসানে এই পদক্ষেপ জরুরি। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ভ্যান্স আরও জানান, ইরান কীভাবে সিদ্ধান্ত নেয়, তা নিয়ে ওয়াশিংটনের অনিশ্চয়তা রয়েছে।
তিনি বলেন, ‘আপনারা যদি পারমাণবিক অস্ত্র না চান, তবে ৬০ শতাংশ সমৃদ্ধ জ্বালানির কী প্রয়োজন? অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিলে উচ্চমাত্রায় সমৃদ্ধ জ্বালানি উৎপাদন বন্ধ করুন। এটি প্রাথমিক শর্ত।’ ভ্যান্স জোর দেন যে, শুধু কথার ওপর ভিত্তি করে নয়, বাস্তবে পদক্ষেপ নিলেই সমঝোতা সম্ভব।







