ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন ও শহুরে জীবনের গল্প নিয়ে আসছে তাসনুভা তিশা ও প্রান্তর দস্তিদার অভিনীত নাটক ‘মায়ার শহর’। নির্মাতা ইয়াসিন রহমান সুমন বলেন, ‘এই শহরে আমরা সবাই কারও না কারও মায়ায় আটকে থাকি। চেনা শহরের ব্যস্ততা আর পরিচিত জীবনের আড়ালে লুকিয়ে থাকা অনুভূতি নিয়ে সাজানো হয়েছে নাটকটির গল্প।’
নাটকটিতে আরও অভিনয় করেছেন জুবায়ের জাহিন, তাসরিন জাহান স্বপ্না, সাজ্জাদ চৌধুরী প্রমুখ। রশিদুর রহমান রচিত নাটকটি আগামীকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা দুইটায় সিনেপ্লাস স্টুডিওর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।











