ফ্রান্সের স্কুলগুলোতে পর্যাপ্ত জনবল ও জরাজীর্ণ ভবনের সমস্যা সমাধানের দাবিতে দেশজুড়ে হাইস্কুল অবরোধ ও বিক্ষোভ চলছে। মঙ্গলবার লিয়ঁ শহরে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে এবং অগ্নিসংযোগ করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে প্যারিসের বাইরের অঞ্চলগুলোতে অন্তত ৮৬ হাজার বিক্ষোভকারী জমায়েত হয়। এই বিক্ষোভে এ পর্যন্ত ৫ হাজার ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের ৮৭ শতাংশই অপ্রাপ্তবয়স্ক।
প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নু শিক্ষার্থীদের দাবি পূরণে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন। তিনি পুরোনো স্কুল ভবন সংস্কারের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তবে, ক্রমবর্ধমান বাজেট ঘাটতি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীরগতি সরকারের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে।










