সৌদি আরবের মক্কায় অনৈতিক কাজের দায়ে দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম ও সুইটি আখতারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গণমাধ্যমে খবর প্রকাশের পর বাংলাদেশ বিষয়টি জানতে পেরেছে। জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট এ বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে।
গালফ নিউজ জানিয়েছে, মক্কার একটি মসজিদে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল। শরিয়াহ আইনের অধীনে আদালত তাঁদের মৃত্যুদণ্ডের আদেশ দেন, যা পরে চূড়ান্ত হয়।







