ভারতের ছাত্রনেত্রী নেহা বোরা বলেছেন, নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে দেশজুড়ে তরুণদের 'জেন জি' আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রেরণা পেয়েছে। তিনি সোশ্যালিস্ট স্টুডেন্ট ফ্রন্টের এক সংহতি বার্তায় এ কথা জানান। বোরা বলেন, বাংলাদেশের তরুণরা ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে যে লড়াই করছে, ভারতের তরুণরাও একই লড়াই করছে।
তিনি ভারতের বিশ্ববিদ্যালয়গুলোর পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর ক্রমবর্ধমান হুমকির তুলনা করেন এবং সমালোচনামূলক চিন্তাভাবনা স্তব্ধ করে দেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। বোরা অঞ্চলজুড়ে তরুণদের মধ্যে বৃহত্তর সহযোগিতা এবং উন্নততর দক্ষিণ এশিয়া গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।







