বিনোদন জগতের পরিচিত মুখ কাইলি জেনার এবার ভিক্টোরিয়াস সিক্রেটের ফ্যাশন শোতে অংশ নিয়ে আলোচনায় এসেছেন। তিনি পরেছেন ৫ কোটি ডলার মূল্যের বিশেষ অন্তর্বাস, যার বাংলাদেশি মুদ্রায় দাম প্রায় ৬১৮ কোটি টাকা। ১৮ ক্যারেট স্বর্ণ ও ৪ হাজার ৪১০টি প্রাকৃতিক হীরা দিয়ে তৈরি এই অন্তর্বাসটি জ্যাকব অ্যান্ড কো ডিজাইন করেছে।
কাইলির এই উপস্থিতি একদিকে যেমন তার ভক্তদের উচ্ছ্বাস এনেছে, তেমনি একাংশের প্রশ্ন, অভিজ্ঞ সুপার মডেলদের বাদ দিয়ে কেন একজন রিয়েলিটি টেলিভিশন তারকাকে এই সুযোগ দেওয়া হলো? বিশেষজ্ঞরা মনে করছেন, এটি ব্র্যান্ডগুলোর বিপণন কৌশলের অংশ, যেখানে জনপ্রিয়তা ও দৃষ্টি আকর্ষণের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।



