সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিওকে কেন্দ্র করে প্রত্যাহার হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গঠিত তিন সদস্যের একটি কমিটি তাকে জিজ্ঞাসাবাদ করবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে ডিবিতে ডাকার বিষয়টি ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন। তিনি জানান, ভাইরাল হওয়া অডিওর বিষয়টি নিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। অডিওটিতে পুলিশের দুর্বলতা, ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিএনপি-ঘেঁষা এবং পুলিশের পদায়নে ঘুষ লেনদেনের অভিযোগের মতো বিষয় নিয়ে কথা বলতে শোনা যায়।






