ভারতের তেলেঙ্গানা রাজ্যে বিয়ের খরচ জোগাতে ছিনতাইয়ের অভিযোগে এক প্রেমিক যুগলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন ২৩ বছর বয়সী অন্নাপু রেড্ডি দুর্গা রমনা রেড্ডি ও ২৪ বছর বয়সী তেঙ্কা বারালক্ষ্মী।
পুলিশ জানায়, গত ১৮ অক্টোবর হায়দরাবাদের মালকাজগিরিতে এক ৬৫ বছর বয়সী বৃদ্ধার প্রায় ৩০ গ্রাম ওজনের সোনার চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ দেখে তিন দিন পর ওই যুগলকে গ্রেপ্তার করা হয়। তারা চাকরির সন্ধানে হায়দরাবাদে এসে অর্থসংকটে পড়ে এই অপরাধের পথ বেছে নিয়েছিল।








