সৌদি আরবের রিয়াদে চলমান হামলার পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে রিয়াদ বিমানবন্দরে হামলার কারণে ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট স্থগিত করা হয়েছিল। জরুরি প্রয়োজনে যাত্রীদের জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। বেসরকারি সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সও রিয়াদগামী ফ্লাইট ২১ অক্টোবর পর্যন্ত বাতিল করেছে।







