সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিত্তবান পুরুষদের ব্ল্যাকমেল করার অভিযোগে পাঁচ সদস্যের একটি চক্রকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ওয়ারী। রাজধানীর তুরাগ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পাঁচটি মুঠোফোন, তিনটি ফাঁকা চেক ও একটি টর্চার বেল্ট উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, চক্রের নারী সদস্যরা ভুয়া পরিচয়ে প্রেমের সম্পর্ক তৈরি করতেন এবং পরে পুরুষ সদস্যরা জিম্মি করে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে অর্থ আদায় করতেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে তাঁরা ঘন ঘন আস্তানা পরিবর্তন করতেন এবং ভুয়া সিম ব্যবহার করতেন।








