দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা অবশেষে বিয়ের মধ্য দিয়ে তাদের আট বছরের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিজয় জানান, রাশমিকা প্রতিদিন তাকে অন্তত ১০ থেকে ১৫ বার 'আই লাভ ইউ' বলেন। তিনি মনে করেন, সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসার কথা মুখে প্রকাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিজয় আরও জানান, একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশে শারীরিক স্পর্শ তাদের সম্পর্কের স্বাভাবিক অংশ। দীর্ঘ বিরতির পর এই জুটি 'রানাবালি' সিনেমা নিয়ে আবারও পর্দায় ফিরছেন, যা আগামী ১৬ অক্টোবর মুক্তি পাবে।










