পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাশমোলিয়ান মিউজিয়াম পরিদর্শন করেছেন। এ সময় তিনি বাংলাদেশি শিল্পী সোমা সুরভী জান্নাতের প্রদর্শনী ‘ক্লাইমেট, কালচার, কেয়ার’ দেখেন।
এটি যুক্তরাজ্যের কোনো জাদুঘরে বাংলাদেশি শিল্পীর প্রথম একক প্রদর্শনী। প্রতিমন্ত্রী কিউরেটরদের সঙ্গে বৈঠক করে সাংস্কৃতিক সহযোগিতা ও সৃজনশীল অর্থনীতির উন্নয়নে আলোচনা করেন।






