ফ্রান্সের বিভিন্ন শহরে নিষেধাজ্ঞা সত্ত্বেও শনিবার লাখো মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে। পুলিশ লিঁও, নিস ও তুলুজের মতো শহরগুলোতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করেছে। বিক্ষোভ ঘিরে দুপুর পর্যন্ত অন্তত ১৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শিক্ষকসংকট ও স্কুলের জরাজীর্ণ অবকাঠামো নিয়ে শুরু হওয়া এই আন্দোলন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি পরিষেবার সংকটসহ বিভিন্ন দাবিতে ছড়িয়ে পড়েছে।
শিক্ষার্থীদের সমর্থনে শ্রমিক সংগঠনগুলোও বিক্ষোভে যোগ দিয়েছে। যদিও সরকার শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেছে, তবে সমাধান আসেনি। এই পরিস্থিতিতে শনিবার আবার আন্দোলনকারীরা রাজপথে নামে। ইউরোপের অন্তত ১০টি দেশেও একই দাবিতে বিক্ষোভ হয়েছে।







