ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ নাগরিক অস্থিরতার মুখে পড়েছেন। সামাজিক ক্ষোভ সামাল দিতে হিমশিম খাচ্ছেন তিনি। সীমিত সরকারি অর্থ ও রাজনৈতিক প্রভাবের কারণে জনশৃঙ্খলার ওপর তাঁর নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়েছে, যা একজন নেতা হিসেবে তাঁর অসহায়ত্ব স্পষ্ট করছে।
গত শনিবার দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের মধ্যে দোকানপাট লুটপাট, ভবনে আগুন ও সরকারি প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। ক্ষমতার শেষ সময়ে এসে এই সহিংসতা মাখোঁর সামনে সবচেয়ে বড় সংকট তৈরি করেছে, কারণ চাহিদা পূরণে সরকারের ব্যয় করার সামর্থ্য সীমিত।







