সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের নিয়ে অশালীন মন্তব্যকারীদের ছবি, পরিচয় ও ফেসবুক আইডির লিংক প্রকাশ করছে ‘নো মোর সাইলেন্স’ নামের একটি ফেসবুক গ্রুপ। প্রায় এক বছর আগে যাত্রা শুরু করা এই গ্রুপটির সদস্যসংখ্যা বর্তমানে ৩০ হাজারের বেশি।
গ্রুপটির প্রতিষ্ঠাতা আবির আহম্মেদ পিয়াস জানান, তাদের উদ্দেশ্য হলো সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্যের মাধ্যমে মানুষের মর্যাদা ক্ষুণ্ন করার বিষয়গুলো জনসমক্ষে তুলে ধরা। তারা মনে করে, অনলাইনে করা মন্তব্যও সামাজিক আচরণের অংশ এবং মতপ্রকাশের স্বাধীনতার পাশাপাশি অন্যের মর্যাদা ও নিরাপত্তার প্রতি দায়িত্বশীল থাকা জরুরি।








