ধানমন্ডি সাতমসজিদ রোডে এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে মারধর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, এক যুবক ওই ব্যক্তিকে কান ধরে ওঠবস করাচ্ছেন এবং গালাগাল করছেন। পাশে দাঁড়িয়ে দুই পুলিশ সদস্য ঘটনাটি দেখছেন। পরে পুলিশ ওই ব্যক্তিকে আটক করে এবং আদালত তাকে এক মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান।
ভুক্তভোগী তরুণী জানান, অভিযুক্ত ব্যক্তি তাকে ‘ব্যাড টাচ’ করেছেন। তিনি পুলিশকে জানালে তারা তাকে থানায় মামলা করতে বলেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।








