প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানি বিনিয়োগ বৃদ্ধি ও দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের জন্য সহযোগিতা চেয়েছেন। সোমবার জাপানের স্থানীয় সময় বেলা ৩টায় জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সাবেক প্রধানমন্ত্রী তারো আসো। এই সাক্ষাৎকালে প্রযুক্তি হস্তান্তরের বিষয়েও আলোচনা হয়।











