প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহী সফর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে আবু বক্কর সিদ্দিক নামে একজনকে আটক করেছে পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার (২০ অক্টোবর) প্রধানমন্ত্রীর রাজশাহী সফরের ছবি পোস্ট করা হলে আবু বক্কর সেখানে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।
তার পরিচয় শনাক্তের পর স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫ এর একটি দল রাজশাহীর পবা থানার পারিলা ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে আবু বক্করকে তার মামার বাড়ি থেকে গ্রেপ্তার করে।








