ফ্রান্সের রাজধানী প্যারিসে অভিবাসীদের একটি শিবিরে ছুরি নিয়ে হামলার ঘটনায় ৭৩ বছর বয়সী উইলিয়াম মালেত নামের এক ব্যক্তিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। ২০২১ সালের ডিসেম্বরে ঘটে যাওয়া এই হামলায় দুই অভিবাসী আহত হন এবং শিবিরের বেশ কয়েকটি তাঁবু ক্ষতিগ্রস্ত হয়।
তদন্তে জানা গেছে, উইলিয়াম মালেত আফ্রিকান, মুসলিম ও আরবদের প্রতি ঘৃণা পোষণ করতেন। তিনি স্বীকার করেছেন যে, তার উদ্দেশ্য ছিল বিদেশিদের আতঙ্কিত করে দেশে ফেরত পাঠানো। আদালত তাকে ক্ষতিগ্রস্ত অভিবাসীকে মানসিক ও তাঁবুর ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।






