রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আগামী মাস থেকে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে সম্মতি জানিয়েছেন। ক্রেমলিন জানিয়েছে, এই আলোচনা কারিগরি পর্যায়ে অনুষ্ঠিত হতে পারে এবং সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এর আয়োজনের সম্ভাবনা রয়েছে।
আলোচনায় যুদ্ধ শেষ হলে ইউক্রেন ও রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ পুতিনের সঙ্গে এক বৈঠকে এই প্রস্তাব দেন। এর আগে ফেব্রুয়ারিতে সর্বশেষ শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।












