দক্ষিণ জার্মানির বাভারিয়া রাজ্যে অ্যাডলফ হিটলারের ঐতিহাসিক অবকাশকেন্দ্র কেলস্টাইনহাউসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ‘ঈগলের বাসা’ নামে পরিচিত এই ভবনে আগুন লাগার ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টা ১৫ মিনিটে আগুন লাগার খবর আসে এবং দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেখেন পুরো ভবনটি জ্বলছে। দুর্গম পাহাড়ি এলাকার কারণে আগুন নেভানোর কাজ ব্যাহত হচ্ছিল।
প্রায় ২০০ জন জরুরি সেবাকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ১৯৩৮ সালে নির্মিত এই ভবনটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১ হাজার ৮০০ মিটার উচ্চতায় অবস্থিত এবং এটি একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্রে পরিণত হয়েছিল। আগুন লাগার কারণ খতিয়ে দেখতে পুলিশ ফৌজদারি তদন্ত শুরু করেছে।







