পাবনার আতাইকুলা থানার পুষ্পপাড়া বাজারে হাটের ইজারা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে ইজারাদার আব্দুস সালাম হাজী ও তার সহযোগী রিপন হোসেন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, হাটের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে প্রতিপক্ষের লোকজন তাদের গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে।








