পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগারে ধীরে ধীরে হত্যা করা হচ্ছে বলে তার দুই ছেলে দাবি করেছে। তারা উদ্বেগ প্রকাশ করেছে যে, দেশের সেনাপ্রধান আসিম মুনিরের বিরুদ্ধে তাদের বাবার ওপর ব্যক্তিগত প্রতিহিংসার অভিযোগ উঠতে পারে।
রবিবার সুপ্রিম কোর্টে একটি মামলার রায় আসবে, যেখানে ইমরানকে উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে নেওয়া এবং পরিবারের সঙ্গে দেখা করার আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ উঠেছে। পাকিস্তান সরকার এসবকে ভুয়া প্রচারণা বলে প্রত্যাখ্যান করেছে।






