পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ অভিযোগ করেছেন যে দেশটির অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা বিদেশে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করছেন। তিনি বলেন, সরকারি দায়িত্ব পালনকালেই তাঁরা কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশে স্থায়ী আবাসনের জন্য বড় অঙ্কের অর্থ ব্যয় করছেন বা করার চেষ্টা করছেন।
আসিফ প্রশ্ন তুলেছেন, এই কর্মকর্তারা দেশের প্রতি তাঁদের দায়বদ্ধতা এবং সরকারি দায়িত্বের প্রতি নিষ্ঠা নিয়ে কতটা আন্তরিক। তিনি আরও বলেন, পর্তুগাল সম্প্রতি আমলাদের দেশত্যাগের অন্যতম গন্তব্য হয়ে উঠেছে।







