ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান সরকার পতন হলে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও নিশ্চিহ্ন হয়ে যাবে। তিনি দাবি করেন, ইরানই হিজবুল্লাহসহ আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রধান পৃষ্ঠপোষক। আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, লেবানন সীমান্তবর্তী ইসরায়েলি শহরগুলোর প্রধানদের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহু এসব মন্তব্য করেন।
নেতানিয়াহু আরও বলেন, ইরানের শাসনব্যবস্থার পতন ঘটলে লেবাননের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার পথ খুলে যাবে। তিনি মনে করেন, ইরানের সরকার পরাজিত হলেও ক্ষমতায় টিকে থাকলে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করবে এবং তাদের আঞ্চলিক মিত্রদের নিয়ে গঠিত ‘অক্ষ’ পুনর্গঠনের উদ্যোগ নেবে।








