ইসরায়েলের নির্বাচনের চূড়ান্ত ফলাফল এখনো ঘোষণা হয়নি, তবে বুথফেরত জরিপ ও গণনা হওয়া ভোট থেকে স্পষ্ট যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হচ্ছে। তাঁর নেতৃত্বাধীন ডানপন্থী রাজনৈতিক জোটও এগিয়ে রয়েছে। যদিও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম ৬১টি আসন তাঁর জোট পাচ্ছে না। গতকাল পর্যন্ত ৯৭ শতাংশ ভোট গণনা হয়েছে, যেখানে নেতানিয়াহুর জোট ৫৩ এবং বিরোধী জোট ৪৮ আসন পাওয়ার পথে।
বিরোধীদের আরব দলগুলোর সমর্থন ছাড়া সরকার গঠন কঠিন হবে। তবে আরব দলগুলোর সঙ্গে সহযোগিতা নিয়ে বিরোধী শিবিরে তীব্র আপত্তি রয়েছে। এই পরিস্থিতিতে নেতানিয়াহু সরকার গঠনের চেষ্টা করতে পারেন অথবা আবার নির্বাচন হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে সমর্থন জানিয়ে বার্তা পাঠিয়েছিলেন এবং তাঁর দাবি, এই সমর্থন নেতানিয়াহুর ভালো ফলের পেছনে কাজ করেছে।







