ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোটের শরিক দল ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে) বিরোধী জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে। ইসরায়েলের চ্যানেল ১৩-এর বরাত দিয়ে জেরুজালেম পোস্ট এ খবর জানিয়েছে। পার্লামেন্ট নির্বাচনে ভোট গণনা চলছে। প্রাথমিক ফলাফলে নেতানিয়াহুর জোট এগিয়ে থাকলেও, ইউটিজে নেতারা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপর আস্থা না থাকায় বিরোধী নেতা গাদি আইজেনকটের সঙ্গে রাজনৈতিক সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখতে আগ্রহী।
ইউটিজে নেতারা আইজেনকটের একটি ফোন কলের অপেক্ষায় আছেন এবং মতপার্থক্য সত্ত্বেও যেকোনো ধরনের রাজনৈতিক সহযোগিতার বিষয়টি পরীক্ষা করে দেখতে প্রস্তুত। তবে আইজেনকট এখনো ইউটিজের সঙ্গে যোগাযোগ করেননি। নির্বাচনের ফলাফল এখনো চূড়ান্ত নয় এবং বিশেষ ব্যালট গণনার পর সমীকরণ বদলাতে পারে।







