ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের পর সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধী দলগুলো বিকল্প সরকার গঠনের লক্ষ্যে বৈঠক করেছে। তবে আরব দলগুলোর সমর্থন নিয়ে বিরোধীদের মধ্যে মতপার্থক্য থাকায় সরকার গঠনের পথ জটিল হয়ে পড়েছে। বিরোধী নেতা ইয়ার লাপিদ দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।
চূড়ান্ত ফলে নেতানিয়াহুর জোট ৫৩ আসন এবং বিরোধী পক্ষ ৪৮ আসন পেয়েছে। আরব দলগুলোর ১৯ আসন পেলে বিরোধী পক্ষের আসন সংখ্যা ৬৭ হতে পারে, যা সরকার গঠনের জন্য যথেষ্ট। কিন্তু এই জোট নিয়ে বিরোধীদের মধ্যে বিভেদ রয়েছে।







