ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর বিদেশি হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন। তাঁর লিকুদ পার্টি আরব দলগুলোর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ এনেছে এবং কাতার ও তুরস্ক থেকে অবৈধ তহবিল গ্রহণের বিষয়টি খতিয়ে দেখছে দেশটির নিরাপত্তা সংস্থা শিন বেইত।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগকে হাস্যকর ও বিপজ্জনক বলে উড়িয়ে দিয়েছে। নির্বাচনের চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। আরব ভোটারদের ব্যাপক উপস্থিতির কারণে জয়েন্ট লিস্ট ও রাআম রেকর্ড ১৯টি আসন পেয়েছে, যা সরকার গঠনে তাদের নিয়ামক করে তুলেছে।







