যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে একজন সাংবাদিকের অভিজ্ঞতা বলছে, সেখানে নজরদারি ক্যামেরার সংখ্যা ব্যাপক। অল্প দূরত্ব হাঁটতেই তার চোখে পড়েছে ১৬টি ক্যামেরা। শহরজুড়ে সরকারি সংস্থা, পুলিশ, ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন ভবনের স্থাপন করা অসংখ্য ক্যামেরা মানুষের চলাফেরা নজরে রাখছে। নিউইয়র্ক পুলিশ বিভাগের ৮০ হাজারের বেশি ক্যামেরার পাশাপাশি ড্রোন, সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য এবং গাড়ির চলাচল পর্যবেক্ষণের প্রযুক্তিও যুক্ত রয়েছে।
ফ্লক সেফটি নামের একটি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের ছয় হাজার এলাকায় তাদের এক লাখের বেশি ক্যামেরা স্থাপনের দাবি করেছে, যা মুখমণ্ডল শনাক্ত করতে পারে। তবে এই নজরদারি ব্যবস্থা ব্যক্তিগত গোপনীয়তার জন্য হুমকি বলে আশঙ্কা করছেন সমালোচকরা। অন্যদিকে, নির্মাতা প্রতিষ্ঠানগুলো বলছে, নিখোঁজ শিশু খুঁজে বের করা ও অপরাধ তদন্তে এটি সহায়ক।





