যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। সোমবার (১২ অক্টোবর) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে বিমানবন্দরে পৌঁছালে আট নম্বর টার্মিনালে তাকে ঘিরে ধরে বিভিন্ন স্লোগান দেন তারা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে করে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় উপস্থিত কয়েকজন প্রবাসী তাকে ‘ইউ আর টেররিস্ট’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’, ‘গো ব্যাক’, ‘ইউ ডেস্ট্রয় ডেমোক্রেসি’সহ বিভিন্ন মন্তব্য করেন। পরে নিরাপত্তাকর্মীরা দ্রুত তাকে সেখান থেকে সরিয়ে নেন। এ ঘটনায় প্রবাসীদের পরিচয় এবং ঘটনার বিস্তারিত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।







