কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে মাত্র দেড় মিনিটের বক্তব্যে ৩৫ বার ‘স্যার’ সম্বোধন করে আলোচনায় এসেছেন। বুধবার রাজারহাটে এক অনুষ্ঠানে তিনি এই সম্বোধন করেন।
বক্তব্যে ইউএনও রাজারহাটে সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার দাবি, সরকারি উদ্যোগের প্রশংসা এবং চাকরিজীবীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ও তুলে ধরেন। তিনি মন্ত্রীর কাছে সার্ভেয়ার কলেজ স্থাপনের বিষয়টি মন্ত্রিসভায় উত্থাপনের অনুরোধ জানান।








