পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে দিল্লিতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে মন্ত্রণালয়কে শেখ হাসিনাকে ফেরাতে সরকারের কূটনৈতিক ও আইনগত উদ্যোগ সম্পর্কে জানতে চাওয়া হয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকারের তরফ থেকে সবরকম চেষ্টা অব্যাহত রয়েছে। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারসাম্যপূর্ণ রাখার ওপর জোর দেওয়া হয় এবং দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত গ্রহণের কথা বলা হয়। এছাড়া, অবৈধ অভিবাসন ও মানব পাচার নিয়ন্ত্রণ এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে অগ্রগতি নিয়েও আলোচনা হয়।


