ভারতের রাজধানী দিল্লিতে বিরোধী জোটের একটি বড় সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রবিবার অনুষ্ঠিতব্য এই কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষের সমাগম হতে পারে বলে আশঙ্কা করছে দিল্লি পুলিশ।
এই উপলক্ষে ৪ হাজারের বেশি পুলিশ সদস্যের পাশাপাশি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) সদস্যদেরও মোতায়েন করা হয়েছে। এছাড়াও, নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য ২০০টির বেশি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।











