যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি গ্রিন কার্ড (ডিভি) ভিসা লটারি আবার চালু হতে যাচ্ছে। আদালতের নির্দেশে ২০২৭ সালের ডিভি লটারি ফের চালু করতে ট্রাম্প প্রশাসন বাধ্য হচ্ছে। তবে বাংলাদেশিরা এবার অংশ নিতে পারবে কি না, তা আগামী ২৯ অক্টোবর প্রকাশিতব্য অফিশিয়াল বিজ্ঞপ্তির পরই পরিষ্কার হবে।
মার্কিন বিচারক লটারি প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। আগামী ২৯ অক্টোবরের মধ্যে নিবন্ধনের বিস্তারিত প্রকাশ এবং ১ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে ৩০ দিন চলবে। ২০১২ সাল থেকে বাংলাদেশ এই লটারির বাইরে রয়েছে, তবে এবারও অংশগ্রহণের বিষয়টি বিজ্ঞপ্তির পরই জানা যাবে।







