রাজধানীর ডিএমপি নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৫২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বিরুদ্ধে ২৫টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মিরপুরে ১৬৮, তেজগাঁওয়ে ৭৬, মতিঝিলে ৬৪, ওয়ারীতে ৪৮, উত্তরায় ৪৩, গুলশানে ৩৪, রমনায় ৫১, লালবাগে ৩৮ এবং গোয়েন্দা বিভাগে ১ জন রয়েছেন।
অভিযানে ৪,৫৪৪ পিস ইয়াবা, ৩৪৬ গ্রাম গাঁজা, ১০০ গ্রাম স্বর্ণ, ২ টি চাকু ও ৯ টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। একজন ভিকটিমও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলছে।









