একসময়ের ঘনিষ্ঠ মিত্র ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে এখন গভীর অবিশ্বাস। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে নরেন্দ্র মোদি তাঁর প্রতি সমর্থন জানালেও, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে সেই অবস্থান বদলেছে নয়াদিল্লি। ট্রাম্প প্রশাসনের সমালোচনায় ভারতীয় কর্মকর্তারা আগের চেয়ে বেশি সরব হয়েছেন।
বিশ্লেষকদের ধারণা, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দল আসন হারালে তাঁর প্রভাব কমবে এবং মোদি সরকার স্বস্তি পেতে পারে। ঐতিহাসিকভাবে ভারত রিপাবলিকান প্রেসিডেন্টদের সময়ে বেশি স্বস্তি বোধ করলেও, বর্তমান পরিস্থিতিতে দ্বিপক্ষীয় সম্পর্কে একের পর এক ধাক্কা লেগেছে।







