বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর ঘটনায় অস্ত্র সরবরাহের অভিযোগে রাধা ও ববিতা নামের দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশের ধারণা, এই দুই নারী অমৃতসর থেকে পিস্তল ও গুলি মুম্বাইয়ে নিয়ে এসেছিলেন।
গত রোববার মুম্বাইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। এ ঘটনায় মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে জানা গেছে, অনিল পণ্ডিত নামের এক ব্যক্তি এই ষড়যন্ত্রের মূল হোতা, যিনি বিদেশ থেকে এটি পরিচালনা করছিলেন।








