বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর একটি গ্যাং সালমান খানের সঙ্গে কাজ করা ব্যক্তিদের হুমকি দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক পোস্টে অনিল পণ্ডিত নামে এক ব্যক্তি নিজেকে বিষ্ণোই গ্যাংয়ের প্রতিনিধি দাবি করে এই হুমকি দিয়েছেন। পোস্টে বলা হয়েছে, যারা তাদের কথা শুনবেন না বা সালমান খানের সঙ্গে কাজ করবেন, তাদের পরিণতি টাইগার শ্রফের মতো হবে।
পুলিশ এই ঘটনার সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত করেনি। তবে ঘটনার পর থেকে মুম্বাইয়ের চলচ্চিত্র অঙ্গনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয় এবং পুলিশ ঘটনার তদন্ত করছে।













