বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে মুম্বাইয়ের জুহুতে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এতে তার গাড়িচালক ও এক অটোরিকশাচালক আহত হয়েছেন। রবিবার (১৮ অক্টোবর) এই হামলার দায় স্বীকার করেছে ভারতের লরেন্স বিষ্ণোই গ্যাং।
পুলিশ জানিয়েছে, অভিনেতা অক্ষত থাকলেও তার চালক ফিরদৌসের বাঁ হাতে আঘাত লেগেছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সাথে যুক্ত অনিল পণ্ডিত ও হারমান সান্ধু এই হামলার দায় স্বীকার করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। তারা সালমান খানের সঙ্গে কাজ করলে পরবর্তী লক্ষ্যবস্তু হওয়ার হুমকিও দিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।








