জার্মানির বোখাম শহরে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে তিন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ রয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, এটি কোনো সাধারণ আগুন নয়, বরং ইচ্ছাকৃতভাবে অগ্নিসংযোগ করা হয়েছে। এই অভিযোগে ৪১ বছর বয়সী রোমানিয়ার এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অগ্নিকাণ্ডের আগে ওই বাড়িতে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল বলে জানা গেছে।







