পশ্চিম ফিলিপাইন সাগরে চীনের ক্রমবর্ধমান আগ্রাসন মোকাবিলায় শুধুমাত্র তথ্য প্রকাশ ও স্বচ্ছতার নীতি যথেষ্ট নয় বলে জানিয়েছে ফিলিপাইন। দেশটির জাতীয় টাস্কফোর্স জানিয়েছে, চীনের সামুদ্রিক মিলিশিয়ার ২২টি জাহাজ পালাওয়ান প্রদেশের কাছে মোতায়েন করা হয়েছে। এর আগে আয়ুঙ্গিন শোল এলাকায় ফিলিপাইনের একটি উদ্ধার মিশনে জলকামান ব্যবহার করে চীনা কোস্টগার্ড।
ফিলিপাইন প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো, আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদার এবং তথ্যযুদ্ধ মোকাবিলায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছে। গত এক মাসে পশ্চিম ফিলিপাইন সাগরে চীনের সামরিক ও কোস্টগার্ড জাহাজের উপস্থিতি প্রায় দ্বিগুণ হয়েছে।







