খুলনা শহরের লবণচরা থানাধীন জিন্নাহ পাড়া এলাকায় খুশি (২৪) নামের এক তরুণীকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মিরাজ নামের এক যুবক এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে অভিযোগ উঠেছে।
নিহত খুশি জিন্নাহ পাড়া এলাকার খোকন শেখের মেয়ে। ঘটনার সময় তিনি মায়ের সঙ্গে কথা বলছিলেন। এসময় মিরাজ এসে খুশির মাথায় ও শরীরে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে।













