ইসরায়েলের জাতীয় নির্বাচন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে। বিরোধী শিবির আরব দলগুলোর সঙ্গে জোট করে সরকার সরালেও, নেতানিয়াহু ও ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পদক্ষেপগুলো বহাল থাকবে।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাতিল হবে না এবং ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার আনা গণহত্যার মামলাও থেমে যাবে না। পদত্যাগ করলে নেতানিয়াহু ব্যক্তিগত দায়মুক্তি হারাবেন, যা তাকে গ্রেপ্তারি পরোয়ানা ও বিদেশি আদালতে বিচারের মুখোমুখি হওয়ার ঝুঁকিতে ফেলবে।







