কুমিল্লা জেলা পুলিশ কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে এক রাতে আরও ২৩৬ জনকে আটক করেছে। এদের মধ্যে ১০৭ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাকি ১২৯ জনকে মুচলেকায় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় এই অভিযান চালানো হয়।







