উত্তর কোরিয়ার ওয়ানসান অবকাশকেন্দ্রের কাছে কিম জং উনের একটি ৮০ মিটার লম্বা বিলাসবহুল ইয়ট দেখা গেছে। স্যাটেলাইট ছবিতে ইয়টটিতে একটি ৫০ মিটার সুইমিংপুল ও ওয়াটার স্লাইডসহ বিলাসবহুল সুবিধা দেখা যায়।
জাতিসংঘের তথ্যমতে, উত্তর কোরিয়া বিশ্বের অন্যতম দরিদ্র দেশ এবং দেশটির বাজেট সামরিক খাতে ব্যয় হয়। এমন পরিস্থিতিতে শাসকগোষ্ঠীর বিলাসী জীবনযাপন সাধারণ মানুষের চরম দুর্ভোগের বিপরীতে দাঁড়িয়েছে।







