কানাডায় অভিবাসন জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা দায়ের করেছে দেশটির সীমান্তরক্ষী সংস্থা কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ)। এদের মধ্যে চারজন আদালতে হাজির হলেও পঞ্চম অভিযুক্ত মো. রাকিবুল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, যিনি বর্তমানে বাংলাদেশে আছেন।
অভিযোগ রয়েছে, জাল নথি ও মিথ্যা তথ্য ব্যবহার করে প্রায় ২০৯ জন বাংলাদেশিকে কানাডার অস্থায়ী আবাসিক ভিসা পাইয়ে দেওয়ার একটি চক্র সুপরিকল্পিতভাবে কাজ করছিল। এই ঘটনায় কানাডার অভিবাসন ও শরণার্থী সুরক্ষা আইন লঙ্ঘনের আলামত পাওয়া গেছে।








