জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কক্সবাজারের চকরিয়া, সদর ও টেকনাফের হ্নীলায় অভিযান চালিয়ে ৪ লাখ ৬১ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ করেছে। জব্দ করা এসব সিগারেটের বাজারমূল্য ২৭ লাখ ৬৬ হাজার টাকা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) পরিচালিত এ অভিযানে মার্বেল ব্র্যান্ডের সিগারেটগুলো জব্দ করা হয়, যার উৎপাদনকারী প্রতিষ্ঠান হেরিটেজ টোবাকো। রাজস্ব ফাঁকি উদ্ঘাটন ও আদায়ে এনবিআর এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।













